মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা ,ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই চট্টগ্রামে যানজট কমাতে এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ ডিসি নিয়োগের প্রতিটি হয়েছে দলীয় বিবেচনায়: রুমিন ফারহানা ভারতীয় হাইকমিশনারের বক্তব্য পারস্পরিক সম্মানবোধের পরিপন্থি: জামায়াত সেক্রেটারি হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল

হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ

জাতীয় সংসদে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর হিজাবসংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

রোববার (১৪ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে নগরের আগ্রাবাদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌমুহনী মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাখা সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

তিনি বলেন, হিজাব কোনো ফ্যাশন নয়, এটি আল্লাহপ্রদত্ত বিধান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হিজাব নিয়ে কটুক্তি মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, নারীদের পর্দার অধিকার নিয়ে অবমাননাকর মন্তব্য সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী।

বিক্ষোভ সমাবেশে বক্তারা হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025