শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
জিয়া ও খালেদা জিয়ার কবরে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা ১৩ জুনের সমাবেশ জনসমুদ্রে পরিণত করুন: মুহাম্মদ শাহজাহান সুন্দরবন উপকূলে ২০ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫ নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে বিরোধে নিহত ১, আটক ৩ প্রস্তাবিত বাজেটে বাড়ছে যেসব পণ্যের দাম আজ সন্ধ্যায় জামায়াতের মিছিল, শুক্রবার বাজেট প্রতিক্রিয়া আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ ১৩ জন নিহত হরমুজ প্রণালি বন্ধ: বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম ইরান যুদ্ধের প্রভাব দরিদ্র দেশগুলোতে খাদ্যসংকট আরও তীব্র হচ্ছে: ডব্লিওএফপি

আজ সন্ধ্যায় জামায়াতের মিছিল, শুক্রবার বাজেট প্রতিক্রিয়া

নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে শুক্রবার (১২ জুন)। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় একটি প্রেস ব্রিফিং করার কথা জানিয়েছে। তবে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলের কর্মসূচি রেখেছে জামায়াত।

এদিক জাতীয় সংসদে দুপুর ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এক বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট নিয়ে সেখানে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেছেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এদিন সন্ধ্যায় ৭টায় ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ জানিয়ে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিল বের করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025