বুধবার, ১০ Jun ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে মাটির সঙ্গে মিশে যাবে অর্থনীতি: সংসদে বিরোধীদলীয় নেতা নিরপেক্ষতা হারিয়েছেন: স্পিকারকে আবু তাহের ইসলামী ব্যাংক-জামায়াত ইসলাম ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ করল জামায়াত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান ৪ বিষয় যুক্ত হচ্ছে নতুন শিক্ষাক্রমে সরাইলে বাস খাদে পড়ে নিহত ৪, আহত অন্তত ২৫ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন ধরলায় গোসলে নেমে দুই ভাই নিখোঁজ

ইসলামী ব্যাংক-জামায়াত ইসলাম ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামও ইসলাম নয়।’

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে বিভিন্ন নোটিশের জবাবে তিনি এসব কথা বলেনস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলাম নাকি ব্যাংকের মালিক না। আবার তারা বলছে ইসলামের ওপর হাত দেবেন না। কয়দিন আগে জামায়াতে ইসলামের এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে, সে এ কথা বলেছে। আমি তার নাম নিলে আবার এখানে (সংসদ) তিনি দাঁড়াতে পারেন। এছাড়া জামায়াতের দুজন এমপিও ছিলেন, তাদের সঙ্গেও কথা হয়েছে। এদের একজন পরাজিত এমপি, আরেকজন জামায়াত নেতা ছিলেন।’

তিনি বলেন, ‘তারা বলে দিচ্ছেন ইসলামের ওপর হাত দেবেন না। মাননীয় স্পিকার- ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়; জামায়াতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতেই ইসলামের ওপর হাত দেবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘মাননীয় স্পিকার আমি এবার পয়েন্ট টু পয়েন্টে আসি। এখন একবার যেই ব্যাংক আজান দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে- এ যাতনা তো আমরা বুঝি। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে। ভিডিওটা দেখেন তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে গ্রাহক আছে। গ্রাহককে বলা হচ্ছে বলেন আপনার অ্যাকাউন্ট আছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025