শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামেই রাখার দাবি জামায়াতের

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রামেই রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

শনিবার (৬ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এতে তিনি বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যােগের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নজরুল ইসলাম বলেন, বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের প্রস্তাব অবিলম্বে বাতিল করতে হবে। প্রধান কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার সংবাদে চট্টগ্রামের জনমনে তীব্র উদ্বেগ সৃষ্টি হওয়া খুবই যৌক্তিক। এরই মধ্যে শ্রমিককল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশকে আমরা স্বাগত জানাচ্ছি।

তিনি বলেন, চট্টগ্রামের জয়পাহাড় এলাকায় ৫০ কোটি টাকা ব্যয়ে বিপিসির নতুন ভবনের কাজ এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে, যা বর্তমানে বিএসসি ভবনে পরিচালিত হচ্ছে। ঢাকার লিয়াজোঁ অফিস যথারীতি বহাল রাখুন; কিন্তু জ্বালানি নিরাপত্তা এবং দ্রুতগতিতে প্রশাসনিক কার্যকারিতার কথা বিবেচনায় নিয়ে বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামেই রাখতে হবে।

জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির বলেন, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি তো চট্টগ্রামেই। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম থেকেই তেল সেক্টরের আমদানি কার্যক্রম পরিচালিত হয়। জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিশোধন ও সরবরাহ ব্যবস্থার কেন্দ্রবিন্দু চট্টগ্রাম থেকে বিপিসির প্রধান কার্যালয় সরিয়ে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

বিপিসি প্রতিষ্ঠার পর থেকেই জ্বালানি খাতের সামগ্রিক কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম থেকেই পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা কাঠামো পরিবর্তন করলে সমন্বয়হীনতা ও স্থবিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দেশের সুষম উন্নয়নের স্বার্থে বাণিজ্যিক রাজধানীর গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রশাসনিক বিকেন্দ্রিকরণের বিপরীতে বিপিসি প্রধান কার্যালয় স্থানান্তরের প্রস্তাব বাতিল করার আহ্বান জানান তিনি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025