শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নেক আমলের কল্যাণ ও বরকত :শায়খ ড. আবদুল বারি বিন ইওয়াজ আস-সুবাইতি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুন সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু রংপুরে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা: প্রশাসক দক্ষ নেতৃত্বের অভাবে ঢাকা এখনো পুরোপুরি বাসযোগ্য নগরীতে পরিণত হয়নি: জামায়াত নেতা সেলিম উদ্দিন তেল-গ্যাস-বিদ্যুতের দামবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে: নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪ সিরাজগঞ্জে বাস-অটোভ্যানের সংঘর্ষে তিনজনের মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী দুই বন্ধু নিহত

দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা: প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরিপে নগরীর ৬০ থেকে ৮০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার (৫ জুন) সকালে ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

আব্দুস সালাম বলেন, রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তাই বাড়িঘর ও আশপাশে কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা হলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে তিনি নগরীর স্কুল-কলেজগুলোতে খেলার মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন। একই সঙ্গে হকারদের পুনর্বাসনের মাধ্যমে নির্ধারিত স্থানে ব্যবসার ব্যবস্থা করার কথাও জানান।

আব্দুস সালাম বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরিপে বিপুলসংখ্যক বাড়িতে ডেঙ্গুর লার্ভা শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025