বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

রাজধানীতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর গোপীবাগ এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে নয়টার দিকে উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মরদেহে পচন ধরেছিল বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হোসেন।

এডিসি জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাতে পুলিশ খবর পায় যে গোপীবাগের একটি ফ্ল্যাটে বসবাসকারী একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে কোনো সাড়া দিচ্ছেন না। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যায় পুলিশ।পরে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তানভীর হোসান শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‘আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় আসছেন। তিনি ওই বাসায় একাই থাকতেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। তার বাড়ি এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025