বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সিলেটে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধীদলীয় নেতা পীরগঞ্জে এক হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের অভিযোগ, রংপুরে প্রতিবাদ সমাবেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী মিয়ানমারে বিস্ফোরক থেকে বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫ ইরানের হুঁশিয়ারিতে লেবাননে হামলা বন্ধের সিদ্ধান্ত ইসরায়েলের খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৮ নেতাকর্মী গ্রেফতার ব্রহ্মপুত্রে আকস্মিক ঝড়, ডুবে গেলো ২৫ নৌকা বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদধারী শিক্ষার্থী তৈরি করছে: জামায়াত আমির

চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৮ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম মহানগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সিএমপির ভাষ্য, গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানায় পরিচালিত অভিযানে মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে খুলশী থানা এলাকায়। এছাড়া বায়েজিদ বোস্তামী থানা থেকে ১২ জন, কোতোয়ালি থানা থেকে ১২ জন, পাঁচলাইশ থানা থেকে ১০ জন এবং ডবলমুরিং থানা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে ইপিজেড থানা থেকে তিনজন, বাকলিয়া ও কর্ণফুলী থানা থেকে দুজন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানা থেকে একজন করে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025