বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
সিলেটে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধীদলীয় নেতা পীরগঞ্জে এক হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের অভিযোগ, রংপুরে প্রতিবাদ সমাবেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী মিয়ানমারে বিস্ফোরক থেকে বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫ ইরানের হুঁশিয়ারিতে লেবাননে হামলা বন্ধের সিদ্ধান্ত ইসরায়েলের খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৮ নেতাকর্মী গ্রেফতার ব্রহ্মপুত্রে আকস্মিক ঝড়, ডুবে গেলো ২৫ নৌকা বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদধারী শিক্ষার্থী তৈরি করছে: জামায়াত আমির

মোহাম্মদপুরে দুই নারীর ব্যাগ-স্বর্ণ ছিনতাই, র‍্যাবের হাতে একজন ধরা

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ফেরা দুই নারীর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় জুয়েল নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২ জুন) ‍র‍্যাব-২ এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার (৩০ মে) দিনগত রাত ৩টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ঈদের ছুটি শেষে দুই বোন গাইবান্ধা থেকে ঢাকায় ফেরেন। তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের কাছে থাকা মোবাইল ফোন, সোনার অলঙ্কার, নগদ টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি বলেন, এ ঘটনার সিসি ফুটেজ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলে আমরা কাজ শুরু করি। বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানায় তুনাত জিনা মাহজাবিন নামে এক নারী মামলা করেছিলেন বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025