মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান।

সোমবার (১ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

বর্তমানে মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

পেশাগত জীবনে বিচার বিভাগে কর্মরত থাকা দীপেন দেওয়ান ২০০৫ সালে যুগ্ম জেলা জজের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন। ২০১০ সালে তিনি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, তার বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025