শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের এক এমপিই দিলেন ১৬ গরু কোরবানি, তুর্কি এনজিও থেকে আরও ৭৯

চাঁপাইনবাবগঞ্জে ৯৫টি গরু কোরবানি দিয়ে চার হাজার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সকাল থেকে শনিবার (৩০ মে) পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতউল্লাহ কলেজ মাঠ, শিবগঞ্জ উপজেলা ও নাচোল উপজেলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, তুরস্কের একটি এনজিওর আর্থিক সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় ৪৯টিসহ মোট ৬৫টি গরু কোরবানি করা হয়। বাকি ১৬টি গরু কোরবানি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল নিজে।

শিবগঞ্জ ও নাচোল উপজেলায় ১৫টি করে আরও ৩০টি গরু কোরবানি করা হয়। পরে এসব গরুর মাংস প্যাকেটজাত করে প্রায় দুই হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ঈদের আনন্দ থেকে কোনো পরিবার যেন বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এমপি নুরুল ইসলাম বুলবুল বলেন, ‌‘ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। সেই জায়গা থেকেই মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ। এটা অব্যাহত থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু জার গিফারী, তুরস্কের এনজিও প্রতিনিধি ব্রাদার লোকমানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025