রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় বিস্ফোরণের শঙ্কায় ঘর ছাড়লেন ৪০ হাজার মানুষ রামিসা হত্যা মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ রামিসা হত্যাকাণ্ডে ১ মাসের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর ইসলামী আন্দোলনে অবসর নেয়ার সুযোগ নেই : সেলিম উদ্দিন প্রকাশ্য বিচারকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দেয়া রাসূল সা:-এর বিচারব্যবস্থাকে অবমাননার শামিল:গোলাম পরওয়ার মোদীকে ‘সাপুড়ে’ বানিয়ে নরওয়ের শীর্ষ দৈনিকে কার্টুন, ভারতে বিতর্কের ঝড় একসঙ্গে গোসলে নেমে বোনের মৃত্যু, বেঁচে ফিরলো ভাই চট্টগ্রামের শিশুটিকে দেখতে হাসপাতালে মহানগর জামায়াত আমির ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রামিসা হত্যা মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া নিপুন এসব গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেছেন।

শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। রিপোর্ট হাতে আসায় এখন অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার (২৪ মে) আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হতে পারে।

এর আগে, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025