মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান: ইসমাইল বাঘাই আক্রমণ হলে ‘রক্তের বন্যা’ বয়ে যাবে: যুক্তরাষ্ট্রকে কিউবার হুঁশিয়ারি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলো ইরান ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ থেকে ৩১ মে মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে জুলাই গ্রাফিতি মোছা নিয়ে চট্টগ্রামে এনসিপি-বিএনপি উত্তেজনা কারওয়ান বাজারে চাঁদাবাজিতে সরকারি দল জড়িত, পুলিশ মামলা নিচ্ছে না: এমপি মিলন গণতন্ত্র ও সুশাসন নিয়ে জামায়াতের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানের আলোচনা স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ থেকে ৩১ মে মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা নিশ্চিতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সোমবার (১৮ মে) নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তাবিষয়ক এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বন্দরের মালামাল ও তৈরি পোশাক পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

সভায় সিদ্ধান্ত হয়, গণপরিবহনে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টানাতে হবে। একই সঙ্গে বাস টার্মিনাল ও স্ট্যান্ডে বিলবোর্ডে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে।

দামপাড়া, অলংকার, একে খান, ইপিজেড, বন্দর, কাঠগড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, শাহ আমানত সেতু এলাকা ও কদমতলী টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়।

এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন ঠেকানো এবং মহাসড়কে নির্ধারিত গতিসীমা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সড়ক পরিস্থিতি তদারকিতে সিএমপি, বিআরটিএ এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025