মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান: ইসমাইল বাঘাই আক্রমণ হলে ‘রক্তের বন্যা’ বয়ে যাবে: যুক্তরাষ্ট্রকে কিউবার হুঁশিয়ারি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলো ইরান ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ থেকে ৩১ মে মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে জুলাই গ্রাফিতি মোছা নিয়ে চট্টগ্রামে এনসিপি-বিএনপি উত্তেজনা কারওয়ান বাজারে চাঁদাবাজিতে সরকারি দল জড়িত, পুলিশ মামলা নিচ্ছে না: এমপি মিলন গণতন্ত্র ও সুশাসন নিয়ে জামায়াতের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানের আলোচনা স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র ও সুশাসন নিয়ে জামায়াতের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানের আলোচনা

জামায়াত নেতাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ এর বাংলাদেশ প্রতিনিধিদলের এক বৈঠক হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।

এসময় ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ এর প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ অফিসের চিফ ডিরেক্টর ড. আবদুল আলিম, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম।

বৈঠকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলসমূহের সক্রিয় ভূমিকা পালন, দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতকরণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়। ভবিষ্যতেও দেশে সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা জোরদারে জামায়াত গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ ভবিষ্যতে তাদের সহযোগিতা আরও সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের নেতারা।

বৈঠকে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025