রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম :

মোটরসাইকেলে নতুন কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

দেশে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের সম্ভাবনার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেছেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের বেশিরভাগই সাধারণ মানুষ, যারা জীবন ও জীবিকার প্রয়োজনে এ বাহন ব্যবহার করেন।

আজ রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের চিন্তা করছে। তবে মোটরসাইকেল মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী নন, বরং জীবিকার তাগিদেই তারা এই যানবাহন ব্যবহার করে থাকেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব বাড়াতে করের আওতা সম্প্রসারণ প্রয়োজন হতে পারে, কিন্তু জীবনসংগ্রামে থাকা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা ঠিক হবে না।

জামায়াতের আমির আশা প্রকাশ করেন, সরকার যদি এমন কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025