শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
হাম ও উপসর্গে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ইশতেহার বাস্তবায়নের নতুন যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল মারা গেছেন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির সংস্কারের বদলে পুরোনো ব্যবস্থাই টিকিয়ে রাখতে চায় সরকার: নাহিদ আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী

হাম ও উপসর্গে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি স্বাস্থ্য কার্যক্রম কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৬ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৬৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮৯ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যু হয়েছে ২৯১ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকায়।

এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ শিশু। পাশাপাশি সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৬৫৬ শিশু।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৯ হাজার ৭৪৬ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025