শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে যান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৯ মে) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে তিনি জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
হাসপাতালে চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।
বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন।
এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।