বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কদমতলীর একটি ফোম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শুক্রবার (৮ মে) রাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।আনোয়ারুল ইসলাম বলেন, কদমতলীর সাদ্দাম মার্কেটের একটি ফোম কারখানায় আগুন লাগে। সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং ৬টা ৪৩ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দীর্ঘচেষ্টার পর রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025