শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী

শাপলা চত্বরের ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে প্রথম আনুষ্ঠানিকভাবে বিএনপি চিহ্নিত করেছিল বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৮ মে) বিকেলে জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলার স্মৃতি শহীদগাঁথা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তৎকালীন সরকার ও তাদের সমর্থিত গণমাধ্যম ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিকৃত তথ্য প্রচার করেছিল। পাশাপাশি বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজনৈতিকভাবে দমন-পীড়ন চালানো হয়েছে। ফলেই দেশে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত রাজনৈতিক পরিবর্তন ঘটে।

তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় সংসদে শাপলা ও জুলাই অভ্যুত্থানের শহীদদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানিয়েছে এবং অতীতের কোনো অন্যায় বা মানবতাবিরোধী ঘটনাকে তামাদি হতে দেওয়া হবে না।

 জাতীয় ঐক্য, ধর্মীয় মূল্যবোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সব পক্ষকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025