শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

রূপপুরে রাশিয়ার সহায়তায় ২৪টি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিবেশগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য ২৪টি স্বয়ংক্রিয় জরুরি প্রতিক্রিয়া পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রের আশপাশের বাতাস, ঘাস, দুধ, সবজি, মাটি ও পানির মান নিয়মিতভাবে যাচাই করা হচ্ছে।

ভবিষ্যতে তেজস্ক্রিয়তার মাত্রাও পরিমাপ করা হবে বলে জানানো হয়েছে।

এই স্বয়ংক্রিয় জরুরি প্রতিক্রিয়া পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের পরিবেশগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এর একটি নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে প্রকল্পের নিরাপদ অঞ্চল গ্রিন সিটিতে। কঠোর নিরাপত্তার মধ্যেও চ্যানেল ২৪ এই নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে।

প্রকল্পের আগের পরিচালক ড. শৌকত আকবরের অনুরোধে এই পুরো ব্যবস্থাটি বিনামূল্যে স্থাপন করে দিয়েছে সহায়তাকারী দেশ রাশিয়া।

গত প্রায় ১০ বছরের পরিবেশগত তথ্য যেমন বাতাসের মান, মাটি, পানি, ঘাস, সবজি ও দুধের উপাত্ত এখানে সংরক্ষিত রয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর তেজস্ক্রিয়তার মাত্রা বা পরিবেশের কোনো পরিবর্তন হচ্ছে কি না, তা এই ব্যবস্থার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

বিশেষজ্ঞদের মতে, কোনো দুর্ঘটনা বা অস্বাভাবিক পরিস্থিতিতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে এই কেন্দ্র থেকেই তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

এই পর্যবেক্ষণ কেন্দ্র থেকে নির্দিষ্ট সময় পরপর তথ্য সাধারণ মানুষের কাছেও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। এখানে কর্মরতদের জন্য তেজস্ক্রিয়তা পরিমাপের যন্ত্রও স্থাপন করা হয়েছে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, বিশ্বের যেসব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, সেখানে পরিবেশগত পরিবর্তনের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে মানুষের আস্থা নিশ্চিত করতে ২৪টি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এই কেন্দ্রগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশের বিভিন্ন এলাকায় বসানো হয়েছে। এমনকি রাজধানী ঢাকাতেও একটি উঁচু পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025