শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
আসন্ন ঈদুল আজহায় লম্বা ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। এবারের ঈদে সাতদিনের ছুটির ঘোষণা মন্ত্রিপরিষদ বিভাগ।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে সহ টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভা বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকবে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) সরকারি কর্মকর্তা কর্মচারীদের অফিস করতে হবে।