বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৪৫ জন রোগী।

মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হাম সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৬ জন মারা গেছেন। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম রোগে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনকভাবে আরও ২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ঢাকা জেলায় ২ শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু হয়েছে ২৬৩ জনের। আর নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছেন ৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮৬ জন। এ নিয়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৭৯ জনে। একই সময়ে নিশ্চিত শনাক্ত হয়েছেন ২৫৯ জন, আর মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬ জনে।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৮৩১ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৩৬৮ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025