বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত রোজ গার্ডেন ক্রয়ের নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতির অভিযোগে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানিয়েছে, শিগগিরই সংশ্লিষ্টদের তলব করা হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ১৯৩০ সালের দিকে ঋষিকেশ দাস নামে এক ব্যবসায়ী পুরান ঢাকায় ২২ বিঘা জমির ওপর ‘রোজ গার্ডেন’ নির্মাণ করেন। ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হওয়ায় ভবনটি বিশেষভাবে আলোচনায় আসে। পরে ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এটিকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে ৩৩২ কোটি টাকায় সরকারি সম্পদ হিসেবে অধিগ্রহণ করা হয়।

তবে এ ক্রয়ে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগ ওঠে। দুদক প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে নথিপত্র সংগ্রহ করেছে এবং এখন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর শুল্ক বিভাগের গুদাম থেকে ৫৫ কেজির বেশি সোনা চুরির ঘটনাতেও অনুসন্ধান করছে দুদক। এ সংক্রান্ত নথি সংগ্রহে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানান আকতারুল ইসলাম।

দুদক জানায়, সোনা গায়েব হওয়ার ঘটনাটি তাদের তালিকাভুক্ত অপরাধ হওয়ায় ২০২৫ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন থেকে মামলাটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025