সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী রাবি ছাত্র উপদেষ্টাকে ছাত্রদল নেতার হুমকি, শিবিরের নিন্দা সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ গেলো ১৪ জনের ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা -তুরস্কের নেতৃত্বে গাজায় আসছে ইতিহাসের ‘সর্ববৃহৎ’ নৌবহর ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

রাবি ছাত্র উপদেষ্টাকে ছাত্রদল নেতার হুমকি, শিবিরের নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা ও ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলামকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম কর্তৃক প্রকাশ্যে হামলার হুমকি দেওয়ার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজিব স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি মেহেদী হাসান এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাবি ছাত্রদলের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম যেভাবে ‘শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে’ বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন, তা অত্যন্ত ন্যক্কারজনক। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এইভাবে হুমকি দেওয়া শুধু অনাকাঙ্ক্ষিত ঘটনাই নয়, বরং সন্ত্রাসী ও উগ্রবাদী আচরণের নামান্তর।

তারা অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি সুন্দর, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ সবারই প্রত্যাশা ছিল। বিশ্ববিদ্যালয় তথা সারা দেশে ভিন্নমত থাকবে, আলোচনা-সমালোচনা হবে যৌক্তিকভাবে। কিন্তু পুরোনো স্বৈরাচারী কায়দায় শক্তি প্রদর্শন ও ক্ষমতার দাপট দেখানো কোনোভাবেই কাম্য নয়। এতদসত্ত্বেও একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেওয়া পুরোনো ফ্যাসিবাদী শাসনামলের স্বেচ্ছাচারীতারই বহিঃপ্রকাশ।

শিবির নেতৃবৃন্দ আরও বলেন, রাবি ছাত্র উপদেষ্টার সঙ্গে ছাত্রদল নেতার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ স্পষ্টভাবে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করবে।

ভিন্নমত দমন ও দখলদারিত্বের বহিঃপ্রকাশ ঘটানো ওই ছাত্রদল নেতার এ উদ্ভট আচরণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, শুক্রবার (২৪ এপ্রিল) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলামের এক ফেইসবুক পোস্টে এ মন্তব্য করেছিলেন ছাত্রদল নেতা। এর পরই বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025