রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা -তুরস্কের নেতৃত্বে গাজায় আসছে ইতিহাসের ‘সর্ববৃহৎ’ নৌবহর ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে গৃহবধূর মৃত্যু গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: আখতার হোসেন ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে আবার ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে: সংসদে হাসনাত আবদুল্লাহ

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে

রাজধানী ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গরম কমে স্বস্তি ফিরেছে নগরজীবনে। এই বৃষ্টিপাত আগামীকালও (সোমবার) অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসফেরত নগরবাসীকে।

সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আগামী ২ দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। এসব এলাকায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা কম। আজ শুধু ২ জেলায় তাপপ্রবাহ বইছে।

রোববার আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় বলা হয়েছিল, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025