মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

মহিউদ্দিন আবদুল কাদিরের পদত্যাগ গণফোরাম থেকে

গণফোরাম থেকে পদত্যাগ করেছেন দলটির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদির।  বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার ছাড়াও প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেন আবদুল কাদির।

রাজধানীর পুরানা পল্টনস্থ গণফোরাম কার্যালয়ে ইতোমধ্যে তার এই পদত্যাগপত্র পৌঁছেছে বলে দলটির এক কেন্দ্রীয় নেতা নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন আবদুল কাদির গণফোরামের ‘ঐক্যবদ্ধ’ সপ্তম জাতীয় কাউন্সিলে প্রেসিডিয়াম মেম্বার হিসেবে নির্বাচিত হন।

 

এর আগে, তিনি দলটির মোস্তফা মোহসীন মন্টু অংশের নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। গণফোরাম থেকে পদত্যাগ করলেও মহিউদ্দিন আবদুল কাদির রাজনীতিতে সক্রিয় থাকবেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025