বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

শহর-গ্রাম বৈষম্য কমাতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত

ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ সংকট সামাল দিতে রাজধানীতে পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি বিষয়টি তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির ঘাটতির কারণে দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে লোডশেডিং চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ ব্যবহারের বৈষম্য কমানো এবং কৃষিখাতে সেচ কার্যক্রম সচল রাখতে রাজধানীতেও লোডশেডিং চালু করা হবে। প্রাথমিকভাবে ঢাকায় প্রায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শহরের মানুষ স্বাচ্ছন্দ্যে থাকবে আর গ্রামের মানুষ ভোগান্তিতে পড়বে—এটি গ্রহণযোগ্য নয়। বর্তমান সংকট দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল বলেও তিনি উল্লেখ করেন। কাগজে-কলমে উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও বাস্তবে সরবরাহে ঘাটতি রয়েছে বলে জানান তিনি।

সংসদে দেওয়া তথ্যে তিনি বলেন, দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যাচ্ছে প্রায় ২ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুট। ফলে দৈনিক প্রায় ১ হাজার ১৬৪ মিলিয়ন ঘনফুট ঘাটতি তৈরি হচ্ছে। অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও দ্রুত গ্যাস আমদানি বাড়ানো সম্ভব হচ্ছে না।

এছাড়া, একটি আমদানি নির্ভর বিদ্যুৎকেন্দ্র ও একটি কয়লাভিত্তিক কেন্দ্র রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে বন্ধ থাকায় সরবরাহে চাপ তৈরি হয়েছে বলে জানান তিনি। তবে আগামী কয়েক দিনের মধ্যে এসব কেন্দ্র চালু হলে পরিস্থিতির উন্নতি হবে এবং এক সপ্তাহের মধ্যে লোডশেডিং সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025