মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত

সরকারের সঙ্গে দেশের প্রভাবশালী শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কোনো ধরনের সমঝোতা হয়েছে কি না, সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রীর উদ্দেশ্য তিনি এ প্রশ্ন রাখেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ঋণ পরিশোধ না করে এস আলম গ্রুপকে পুনরায় পুনর্বহাল করা হচ্ছে। সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে?

অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক ৯২ হাজার ১১৫ কোটি টাকা ঋণের ধারক। এরমধ্যে এস আলম গ্রুপ ৮০ হাজার কোটি টাকা ঋণখেলাপি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ ২৫ হাজার কোটি টাকা ঋণখেলাপি।

খেলাপি ঋণ পুনরুদ্ধারে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, সংসদে সে প্রশ্নও রাখেন হাসনাত আব্দুল্লাহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025