মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন জমা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয়ভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে উৎসবমুখর পরিবেশে ৩৬ জন নারী প্রার্থী নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপির এবারের মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত সুচিন্তিত। এখানে প্রবীণ ও নবীনের দারুণ এক সমন্বয় করা হয়েছে।

এই সমন্বিত দল সংসদে অত্যন্ত শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর গঠিত এই ত্রয়োদশ জাতীয় সংসদ গণতন্ত্র উত্তরণ ও বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে। যেখানে আমরাও অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।

বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মনছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025