শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে, আর দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৭০ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৭৬ জনে। একই সময়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৬১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১৭২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২৫৮ জন। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ১৮৩ জনের।

বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। এখানে মোট ১০ হাজার ৯১৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ২ হাজার ৩৪১ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025