সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া। জীবনের এই প্রথম অতি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করি। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে, ইনশাআল্লাহ।’’
তিনি আরও বলেন, ‘‘আল্লাহ তা’আলা তোমাদেরকে পূর্ণ যোগ্যতাসহকারে তৈরি হওয়ার তাওফিক দান করুন। মহান আল্লাহ তোমাদেরকে সুস্থতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দিন। আমিন।’’
পোস্টের শেষাংষে জামায়াত আমির বলেন, ‘পরিশেষে, আবারও তোমাদের সকলের জন্য কাঙ্ক্ষিত সফলতা কামনা করি।’