শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের  কড়া মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেয়। এ সময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে হেফাজতে নেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

স্থানীয় সূত্র জানায়, আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে শুক্রবার মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এডিসি জুয়েল রানা বলেন, ঘটনার একপর্যায়ে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে হেফাজতে নেয় মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025