বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল পৌর উদ্যানে বৈশাখের কৃষি মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ উদ্বোধন কর্মসূচির পর এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী দুপুরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শেষ করে কৃষি মেলায় আসেন এবং সেখানে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেলায় কৃষক-কৃষাণীদের মধ্যে ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025