মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন ‘উপরের নির্দেশে’ নারীকর্মী গ্রেফতার, সংসদে ক্ষোভ জামায়াতের সংসদে পাস হলো আরপিও সংশোধনী বিল ভোলায় নারী কর্মীকে গ্রেফতার করায় জামায়াতের নিন্দা ‘দেশব্যাপী ডেঙ্গু, হামের প্রাদুর্ভাব ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন’ :মহানগরী জামায়াতের আমির সরকারি দলের চেয়েও জুলাই যোদ্ধারা বেশি শক্তিশালী: ব্যারিস্টার ফুয়াদ সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হবে। ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি চলবে। এছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি এবং ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।’

মামুনুল হক আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা ধরনের ছলচাতুরি করছে। তারা সুস্পষ্টভাবে মানুষের ম্যান্ডেটকে অপমান করেছে।

তিনি বলেন, দায়িত্বশীল অবস্থান থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তন আমরা রুখে দেব। আমরা গণভোটের রায় যেভাবেই হোক কার্যকর করব। এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে নির্বাচনী ঐক্যভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025