মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদে পাস হলো আরপিও সংশোধনী বিল ভোলায় নারী কর্মীকে গ্রেফতার করায় জামায়াতের নিন্দা ‘দেশব্যাপী ডেঙ্গু, হামের প্রাদুর্ভাব ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন’ :মহানগরী জামায়াতের আমির সরকারি দলের চেয়েও জুলাই যোদ্ধারা বেশি শক্তিশালী: ব্যারিস্টার ফুয়াদ সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ক্ষমতায় এসে বিএনপি ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির মনির ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ট্রাম্প গণভোটের রায় না মানলে সরকারকে অবৈধ বলা শুরু করবো: আসিফ মাহমুদ সংস্কার নিয়ে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: ডা. শফিকুর

গণভোটের রায় না মানলে সরকারকে অবৈধ বলা শুরু করবো: আসিফ মাহমুদ

গণভোটের রায় না মানলে বর্তমান বিএনপি সরকারকে অবৈধ বলা শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘গণভোটের রায় না মানলে সেদিন থেকেই এই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবো। এজন্য আমরা সময় নেবো না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও সময় নেবো না। ‘৬৯ এর অর্জন রক্ষা করা যায় নাই, ‘৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে। ‘২৪ এর অর্জন রক্ষা না হলে আবার ’২৬-২৭-এ এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন।

দলের মুখপাত্র অভিযোগ করেন, সরকার যে যে প্রক্রিয়া অবলম্বন করছে, এর মধ্য দিয়েই স্বৈরাচারের জন্ম হয়। বিগত সময়ে যে ফ্যাসিবাদ দেখা গেছে, এখন সেই স্বৈরাচারের সব লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমানের আমলের গণভোটের সঙ্গে এই গণভোটের তুলনা করা হয়। কিন্তু দুই গণভোটের সুস্পষ্ট পার্থক্য আছে। জিয়াউর রহমানের সময় বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্য গণভোট করা হয়েছিল। কিন্তু এবারের গণভোট হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে। গণভোটে জনগণ কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে।’

সংবাদ সম্মেলন এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025