রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন

কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার।

রোজিনা আক্তার বলেন, কেরানীগঞ্জের একটি টিনশেড গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটে। আজ দুপুর ১টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ারের সদস্যরা।

বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025