বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

হাতিরপুলে খাবারের দোকানে আগুন

রাজধানীর হাতিরপুলের একটি খাবারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শিহাব সরকার।

তিনি বলেন, দুপুর ২টা ৫০ মিনিটে হাতিরপুলের কমিশনার গলির একটি খাবার দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার ফাইটার শিহাব সরকার বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করে দুটি ইউনিট। ১০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025