মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।
সোমবার (৩০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সাদিক কায়েম বলেন, ‘প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টত জাতির সাথে তামাশা ও প্রতারণা।’
ডাকসু ভিপি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই— গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাস করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করে, তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না।’