মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় গত ১২ মার্চ এই বিষয়ে গেজেট প্রকাশ করেছে। গেজেট অনুযায়ী, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১ এর বিধি ২(১)(ত) এর অধীনে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দলের বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এ স্বীকৃতি প্রদান করেছেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025