বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের

পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানীর সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই দাবি জানান।

শফিকুর রহমান বলেন, ওই ঘটনায় দেশের ৫৭ জন চৌকস ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাটি ছিল জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। ঘটনার আগে পরিকল্পিতভাবে বিভিন্ন কর্মকর্তাকে পিলখানায় পোস্টিং দেওয়া হয়েছিল—কাউকে এক মাস আগে, কাউকে তিন মাস আগে। এরপরই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

তিনি বলেন, ওই ঘটনার পর দুটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল—একটি সেনাবাহিনীর পক্ষ থেকে এবং অন্যটি তৎকালীন সরকারের পক্ষ থেকে। তবে কোনো তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করা হয়নি। তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে অনেক অজানা তথ্য সামনে আসতে পারত।

পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরও একটি তদন্ত কমিশন গঠন করা হলেও সেই প্রতিবেদনও এখনো প্রকাশিত হয়নি জানিয়ে শফিকুর রহমান বলেন, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় জাতি নিশ্চিতভাবে জানতে পারছে না যে, পুরো সত্য উদঘাটিত হয়েছে কি না। নেপথ্যের পরিকল্পনাকারী, উসকানিদাতা ও প্রত্যক্ষ হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। সুষ্ঠু বিচার হলে জাতির দায়মুক্তি হবে, অন্যথায় তা সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025