রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গোলাম আযমের স্বীকৃতি জাতি আজও দিতে পারেনি: জামায়াত নেতা আযাদ যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত তাকওয়া প্রশিক্ষণের কর্মশালা রমজান: ড. মুহাম্মদ ঈসা শাহেদী ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্রশিবির বাংলাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী চাঁদাবাজি নিয়ে নৌপরিবহন মন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্রশিবির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম মোনাজাত করেন। এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ও ঢাকা মহানগরীর বিভিন্ন শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এর আগে,শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ২৪ মিনিটে প্রথমবারের মতো ভাষাশহীদদের শ্রদ্ধা জানান জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এমপি হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025