বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর কারওয়ান বাজার এসএ পরিবহনের পাশের একটি কাঠের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮মিনিটে আগুনের খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও চারটি ইউনিট যুক্ত করা হয়। থমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025