সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১৬২ নম্বর কেন্দ্র, একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। আজ আমাদের সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনে অংশগ্রহণ করুন। সংস্কারের প্রশ্নে গণভোটে অংশগ্রহণ করুন।

নির্বাচনের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, যদি ভোট সুষ্ঠু হয় ও জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে আমরা ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তের রয়েছি।

এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও স্বচ্ছ হয়, তাহলে জনগণ আমাদের জন্য যা সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে নিতে প্রস্তুত। তবে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে।

এছাড়া তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান, যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025