শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল দ্বীনকে বিজয়ী করতে জামায়াতের জনসম্পৃক্ততা বাড়াতে হবে: মোবারক হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

ভোর থেকেই কেন্দ্রে কেন্দ্রে কর্মী-সমর্থকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রের আশপাশে প্রার্থীদের কর্মী ও সমর্থকদের ছোট ছোট দলে অবস্থান করতে দেখা যায়। তারা ভোটারদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করা এবং শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য কেন্দ্রের আশপাশে অবস্থা নিয়েছেন।

রামপুরা ও খিলগাঁও অঞ্চলের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ভোর সাড়ে ৬টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দেখা না গেলেও প্রার্থীদের নারী-পুরুষ সমর্থকদের জড়ো হতে দেখা গেছে।

রামপুরার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মো. আল আমিন বলেন, আমি একজনের পোলিং এজেন্ট। আমাদের ভোর ৬টায় আসতে বলেছে, তাই চলে এসেছি। এখনো ভোটাররা আসেনি। তবে ৭টার মধ্যে অনেক ভোটার আসবে বলে ধারণা করছি।

 

একই এলাকার গৃহিণী শারমিন আক্তার বলেন, আমি সকালেই চলে এসেছি। দেখি অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। পরিবেশ শান্ত ছিল, তাই স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করতে পেরেছি।

খিলগাঁও তালতলা এলাকার ভোটার মো. জিয়াউর রহমান বলেন, ভোটকেন্দ্রের আশপাশে সমর্থকদের উপস্থিতি থাকলেও তারা শৃঙ্খলা বজায় রেখেই অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক ছিলেন। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বিরাজ করছে।এদিকে ভোটকেন্দ্রগুলোর চারপাশে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তারা নিয়মিত নজরদারির মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025