সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াত আমির লুটপাটে আ.লীগ সময় নিয়েছিল, কিন্তু বিএনপি নিচ্ছে না: শিবির সভাপতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

গণভোটে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠেয় গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর দিকনির্দেশনা নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, জুলাই সনদ কোনো একক দলের ইশতেহার নয়, এটি ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রস্তুত করা একটি জাতীয় ঐকমত্যের দলিল।

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংস্কার, জবাবদিহিমূলক শাসন, অর্থনৈতিক পুনর্গঠন ও সম-অধিকার নিশ্চিত করতে জনগণের সরাসরি মতামত প্রয়োজন। সে কারণেই এ গণভোটের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, গণভোটে দেওয়া প্রতিটি ভোট আগামী প্রজন্মের রাষ্ট্রব্যবস্থার ভিত্তি রচনা করবে এবং এর প্রভাব বহু বছর ধরে অনুভূত হবে।

তিনি সব নাগরিককে গণভোটে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025