বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

ক্ষমতায় এলে কৃষিঋণ ও ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা ৭১ সালে দেশের মানুষের বিরুদ্ধে ছিলো তারা দেশপ্রেমিক না। সামনের নির্বাচন দেশপ্রেমিক ও দেশবিরোধী পক্ষের নির্বাচন। একদল প্রতিনিয়ত জাতির সাথে মিথ্যাচার করছে। তারা আমাদের কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে।

সোমবার বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, তারা নারীদের কি চোখে দেখা এই মনোভাব তার প্রমাণ। এখন বলছে তাদের একাউন্ট হ্যাক হয়েছে। আইটি বিশেষজ্ঞরা বলছে একাউন্ট হ্যাক হয়নি। এখন শুনছি ভোট গণনা করতে দেরি হবে। আমরা বলতে চাই, আপনারা সজাগ থাকবেন ভোট গণনা নিয়ে যেন কোনো কারচুপি না হয়। আগামি ১২ তারিখে শক্তি ও সাহস নিয়ে ভোটের মাঠে থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সুদমুক্ত ১০ হাজার টাকা কৃষিঋণ, গরিব দুস্থদের ফ্যামিলি কার্ড, খালকাটা প্রকল্প শুরু করা হবে।

নির্বাচনী জনসভায় যশোরসহ ৮ জেলার ধানের শীষের এমপি পদপ্রার্থীদের হাতে ধানের শীষের প্রতিক তুলে দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025