মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

মা-বোনদের ইজ্জতে আঘাত দিলে সহ্য করবো না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মায়ের মর্যাদা ও নারীর সম্মানে আঘাত এলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। এক হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আরেক হাতে মায়ের গায়ে হাত তোলার রাজনীতি বাংলাদেশ আর দেখতে চায় না।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ঢাকা–১৫ (মিরপুর–কাফরুল) আসনের ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার মিছিল শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা মায়েদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। নারীরা পূর্ণ ইজ্জত নিয়ে থাকবে, সেই বাংলাদেশ গড়তে চাই। আমারা আমাদের জীবনের থেকে মায়েদের ইজ্জতের মূল্য বেশি বুঝি। সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না৷

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার লোভে একটি দল খুন-খারাবি করছে। এদের হাতে দায়িত্ব দিলে দেশের অস্তিত্ব থাকবে না। বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে, নতুন করে আর তা ফিরতে দেয়া হবে না।

নিজের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোন জায়গা থেকে টুইটার হ্যাক করা হয়েছে, তা ধরে ফেলেছি। হাসিনাকে পরোয়া করিনি, অন্য কোনো ফ্যাসিস্টদেরও প্রশ্রয় দেবো না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025