সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ খাগড়াছড়ি- দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল নির্বাচন: একদিন চলবে না ক্যাব-মাইক্রোবাস-ট্রাক, ৩ দিন মোটরসাইকেল নারীরা জামায়াতের আমির হতে পারবেন না, পুরুষই নারীর পরিচালক: ইসিতে জামায়াত নেত্রী ভরাডুবির আশঙ্কা থেকেই বিএনপিবিরোধী আবোলতাবোল বক্তব্য: সালাম তারেক রহমান মজলুম ছিলেন, জালিম হয়ে উঠবেন না: সাদিক কায়েম মা-বোনদের ইজ্জতে আঘাত দিলে সহ্য করবো না : জামায়াত আমির সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, হতে পারে বিচ্ছিন্ন সহিংসতা: পররাষ্ট্র উপদেষ্টা হ্যাকারদের অপতথ্যের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই: জামায়াত আমির

‘যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি দাবি করেন, এ ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করেছে, তারাই এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত।

রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে, তারা অনেকদিন থেকেই এর প্রস্তুতি নিচ্ছিল। এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। আমাদের গভীর আশঙ্কা, এই চক্রান্তের সঙ্গে বিশেষ একটি দল জড়িত। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি; তারা চরম বাড়াবাড়ি করেছে।

তিনি আরও বলেন, জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই কাজটি করা হয়েছে। এটি ওই দলেরই চক্রান্ত। তারা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সাথে জড়িত।

সংবাদ সম্মেলনে জামায়াতের এই নেতা জানান, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়। পরে ওই অ্যাকাউন্ট থেকে যেসব পোস্ট দেওয়া হয়, তা জামায়াতের চিন্তাধারা ও আদর্শের বাইরে। বিকেল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025