শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল পরিচয়ে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ জানান, ছাত্র নামধারী কিছু ব্যক্তি, যারা মূলত মির্জা আব্বাসের লোকজন, তারা শিক্ষার্থীরূপে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দিতে শুরু করে।

ছাত্রশক্তির ঢাবি শাখার নেতা মো. সাইফুল্লাহ বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদল পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করে।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজের একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে যান।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগে ডিম নিক্ষেপ করে অজ্ঞাতনামা ব্যক্তিরা। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ডিম নিক্ষেপের একটি ভিডিও ভাইরাল হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। এছাড়া অন্য একটি ভিডিওতে নোংরা পানিও ছুড়ে মারতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025