শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে গুলশানে দোয়া ও মিলাদ মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহাদী আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলে আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি ও পরিবারের জন্য সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে দেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনার জন্য সবার একাত্মতা ও ঐক্যের বার্তা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025