শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

এনসিপির নির্বাচনি থিম সং উদ্বোধন

মাদুর পেতে নির্বাচনি থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে এ থিম সং উদ্বোধন করা হয়। থিম সং উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এসময় তিনি বলেন, যেখানে আমাদের জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকেই আমরা থিম সং উদ্বোধন করতে চেয়েছি। কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে এই আয়োজন করিনি।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের প্রতিটি আয়োজনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকুক। সে লক্ষ্যেই সাদামাটা পরিবেশে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, যাতে সবাই সহজে অংশ নিতে পারেন।

আসিফ মাহমুদ বলেন, সমাজের সব স্তরের নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। এমন কোনো জায়গায় অনুষ্ঠান করা হয়নি, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত। আজকের এই আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025